বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

দেশে বিরাজমান করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো কঠিন বিপদে ।

logoআলমগীর কবীরবুধবার, ২৫ মার্চ ২০২০, রাত ৩:৫৮ সময় 0270
ছবি- গরীব ,অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দি্চ্ছেন ,কামরুল আহসান রাসেল সরকার ।

ছবি- গরীব ,অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দি্চ্ছেন ,কামরুল আহসান রাসেল সরকার ।

আলমগীর কবীর 

  মাননীয় প্রধানমন্ত্রী  আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষন দিবেন , তার আগেই ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা দেয়া হয়েছে। দেশের দুর্যোগ মোকাবেলায় বিষয়টি ইতিবাচক হলেও  দিন এনে দিনে খায় এমন খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ কঠিন বিপদের মধ্যে পড়েছে। যাদের নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা আগামী দিনগুলো কিভাবে চলবে সেই চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছে।   এভাবে চলতে থাকলে তাদের জীবন ভয়াবহ দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যদিও ৬৪ জেলা প্রশাসক তাদের সহযোগিতা করবেন এমন আশ্বাস পেয়েছেন সরকারের পক্ষ থেকে । আগামী ১০ দিন কাজ না করে দৈনন্দিন রোজগারের অর্থে খেটে মানুষের পক্ষে সংসার চালানো ভয়াবহ কষ্টের। এই পরিস্থিতিতে সরকারিভাবে সহযোগিতা না পেলে অর্ধাহারে অনাহারে অনেককেই থাকতে হবে। দেখে ভাল লাগলো গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক জনাব কামরুল আহসান রাসেল সরকার ২০০ ( দুই শত ) গরীব অসহায় ,দুস্থ ,খেটে খাওয়া এমন পরিবারের জন্য আগামী ১ মাসের দায়দায়িত্ব নিয়েছেন । কামরুল আহসান রাসেল সরকার ইতিমধ্যে গাজীপুরের উদাহরণ হয়েছেন । সমগ্র দেশের বিত্তবানরা এই দুর্যোগকালীন সময়ে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে গরীব ,দু:খী ,অসহায় পরিবার গুলোর মুখে হাসি ফুটবে ।

 সাধারণ ছুটির মধ্যে জরুরি কার্যক্রম ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়েছে। আর এই সুযোগে ইতোমধ্যে বেশির ভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা শহর এখন খাঁখাঁ করছে। স্বল্প আয়ের ও দিন এনে দিন খেটে খাওয়া মানুষ মাথায় হাত দিয়ে কষ্টের দিনের অপেক্ষা করছে।

 ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ মিলে নির্মাণ শ্রমিক রয়েছে  ৪০ লাখের মতো  প্রায়  । 

বাসাবাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, অফিস-আদালত নির্মাণ, ইটভাঙা শ্রমিক, ঘরবাড়ি রং করাসহ অনেক কিছু। এদের মধ্যে ১০ লাখের মতো মানুষ প্রতিদিনকার রোজগারে জীবিকা নির্বাহ করে। রাজধানীতে হকার রয়েছে ১০ লাখের মতো। এদের মধ্যে রয়েছে ফুটপাথের চায়ের দোকানদার, পোশাক ও জুতা-স্যান্ডেল, বেল্ট, চশমাসহ ফুটপাথ ব্যবসায়ী, রাস্তাঘাটের বাদাম বিক্রেতা, পানি বিক্রেতা, ঝাল মুড়ি বিক্রেতা, চিপস বিক্রেতাসহ অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। যাদের অধিকাংশই প্রতিদিনের রোজগারে সংসার চালায়। রাজধানী ঢাকাসহ সারা দেশে রিকশা-ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে এমন মানুষের সংখ্যা আছে ২৯ লাখের মতো। এর মধ্যে শুধু রাজধানীতেই ছয় লাখের মতো শ্রমিক আছে, যারা প্রতিদিনের আয়ে সংসার পরিচালনা করে থাকে। দেশে পোশাক শ্রমিক আছে ১২ লাখের মতো। এ ছাড়াও রাজধানী ও আশপাশে সিএনজি, অটোরিকশা, লেগুনা, কাভার্ড ভ্যান, উবার, পাঠাও, ট্যাক্সিক্যাবসহ অন্যান্য পেশায় অসংখ্য মানুষ নিয়োজিত রয়েছে, যাদের বেশির ভাগ দিন আনে দিন খায়।

 শুধু ঢাকা মহানগরে রিকশাভ্যান ও অটোরিকশা চালিয়ে সংসার চালায় এমন মানুষের সংখ্যা  ছয় লাখ প্রায়।

 এই মানুষগুলোর মধ্যে এমন অনেকেই আছে একদিন কাজে না গেলে পরের দিন না খেয়ে থাকতে হয়। ফলে সরকার এসব ছিন্নমূল প্রান্তিক মানুষের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। 

 ঢাকা শহরে ফুটপাথে ব্যবসা বাণিজ্যসহ নানা উপায়ে জীবিকা নির্বাহ করে এমন হকার আছে ১০ লাখ  প্রায় । সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর তারা সকলেই ব্যবসা বাণিজ্য শিথিল করে দিয়েছে।  তারা জীবন চালাবে কেমনে? অনেকের সুযোগ আছে খাদ্য মজুদ করে রাখার। এরা তো পারবে না। তাদের সেই সক্ষমতা নেই। যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাদের কষ্টের সীমা থাকবে না।


বিষয়- জাতীয়, স্বাস্থ্য ও শিক্ষা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর